Dex news :
বাংলাদেশ ক্রিকেট দলকে হারিয়ে এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ২৮শে সেপ্টেম্বর রাতে ভারত ও পাকিস্তান এই আসরে তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে।
বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিতে ফাইনালের আশা জাগালেও, ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতা যায় এমন অবস্থানে থেকে হেরে বিদায় নিলো টুর্নামেন্ট থেকে।
৪০ বছরেরও বেশি সময় পর অবশেষে দেখা যাচ্ছে ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল।
দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে মাত্র ১৩৫ রান ডিফেন্ড করে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের অধিনায়ক সালমান আগা ম্যাচ শেষে বলেছেন, এমন ম্যাচ জিততে পারলে একটি দলকে 'বিশেষ' মানতেই হবে। তিনি পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেছেন। বিশেষ করে বোলিং ও ফিল্ডিংয়ে, যেখানে প্রত্যেকেই অবদান রেখেছেন।
শাহীন শাহ আফ্রিদিকে তিনি বলেছেন "বিশেষ এক খেলোয়াড়", যিনি সবসময় দলের প্রয়োজন মেটান। ম্যাচের শুরুতে শাহীন যেভাবে প্রভাব ফেলেছেন, তাতে তিনি ভীষণ খুশি see more ...........

Post a Comment